1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৫৯ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্য’কে সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্থানীয় মৎস্য চাষীদের পুরুস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। অনুষ্টানের প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী কালাই পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি কার্যালয় পুকুরে বিভিন্ন দেশী প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস মেরি আক্তার মেরি, স্থানীয় সফল মৎস্য চাষী মো.হামিদুর রহমান হামিদ প্রমুখ। এরপরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলার চার মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান। এছাড়া তেলাপিয়া মাছসহ অন্যান্য মাছ উদপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, মুক্তজলাশয়ের আহরণে তৃতীয় এবং বদ্ধজলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে। তাই মৎস্য উৎপাদন আরও বাড়াতে মৎস্য চাষে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সকলের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে নিরাপদ মাছ উৎপাদন ও বাজারজাত করতে পরামর্শ দেন তারা।
এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি এরং উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies