1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

সমাবেশ ঘিরে আ’লীগের পক্ষ থেকে কোনো সঙ্ঘাতের আশঙ্কা নেই : কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সঙ্ঘাতের আশঙ্কা নেই। কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। তিনি বলেন, ‘সঙ্ঘাতের উসকানি আমরা কখনো দেবো না। আমরা পাওয়ারে আছি। আমরা শন্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই। শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শুধু শুধু দেশে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই, বরং ক্ষতি। আমরা অশান্তি চাই না। কেউ যদি করে, জনগণের জানমাল রক্ষায়, শান্তির জন্য প্রটেকশন দেবো। জনগণের স্বার্থে আমরা প্রটেকশনে দেবো।’

দেশের ৭০ ভাগ লোক নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কাজেই সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।

ছাত্ররাজনীতি নিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতির সৌন্দর্য, গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে। শিক্ষায় গবেষণার ওপর জোর দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পার্টি করে বিএনপি। তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, তারা যেন মশার কয়েল বেশি করে আনে। মশার কয়েলটা নিয়ে আসবেন। কর্মীরা আবার আন্দোলন করতে এসে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হয়।

উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।
সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies