1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩২৫ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাইদুল ইসলাম, উপজেলায় কর্মরত সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাদ্য ব্যবসায়ী প্রমুখ অংশগ্রহণ করেন। মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, সারাদেশের ন্যায় বদলগাছীতেও ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ পালন করা হবে। তিনি আরো জানান, সপ্তাহব্যাপী সভা – সেমিনার, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, পরামর্শ প্রদান, প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন উপকরণ বিতরণ এবং সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হবে। সুষ্ঠুভাবে এসকল প্রোগ্রাম সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies