1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

৮ দফা দাবিতে পামেক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী পালন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

পাবনা: পরিবহন সংকট সমস্যার সমাধান সহ ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছের পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের দাবি আদায়ের লক্ষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের লিখিত দাবি সমুহের মধ্যে প্রধান পরিবহন সমস্যা প্রকট।

আন্দোলনরত শিক্ষার্থী রাহুল কুমার দাস, সুরাইয়া শারমিন শান্তা, আনিসুর রহমান নায়েম জানান, দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। নিজস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সকল বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বলার পরেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

পরিবহন সমস্যার পাশাপাশি হোস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার, ক্যাম্পাসের মূল ফটক নির্মাণ, কলেজের সামনে ভাঙা সড়ক দ্রুত সংস্কার করা, ছাত্র হোস্টেলের জলাবন্ধতা দূর করা, হোস্টেলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, শিক্ষার্থীদের খেলা জন্য স্থায়ী খেলার মাঠের ব্যবস্থাসহ আটটি দাবি কলেজ অধ্যক্ষের কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা।

যদি এই সকল দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী শনিবার থেকে লাগাতার বিক্ষাভ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন তারা।

শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে কলেজ অধ্যক্ষ চিকিৎসক উবায়দুল্লাহ-ইবনে আলী জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আসলে গণপুর্তের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন বর্তমানে বাজেট সংকট রয়েছে। এই কলেজের সমস্ত কাজ গণপূর্ত বিভাগ করে থাকেন। পরিবহন সংকট দূর করার জন্য একটি টেন্ডার আহবান করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করার। বাজেট আসলে সব কিছুরই সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies