1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মহাদেবপুরে ডাসকোর অহিংসা প্রকল্পের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা, ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা নাট্য মঞ্চায়ন ও সম্প্রীতি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার খাজুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে ডাসকোর প্রকল্প পরিচালক ড. নূরুন নাহার সোমা, প্রকল্প সমন্বয়কারী মো: ইব্রাহিম খলিল, শান্তি সহায়ক, আনন্দ শীল, সন্ধ্যা মার্ডি, ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাজে সম্প্রীতি রক্ষা ও হিংসা, বিদ্বেষ দূর করার প্রত্যয় নিয়ে সব ধর্মের মানুষ মিলে সম্প্রীতি বৃক্ষ রোপন করা হয়। পরে অহিংসা প্রকল্পের নাট্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা রূপান্তর নাটক মঞ্চায়ন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies