1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩২০ বার প্রদশিত হয়েছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান আন্দোলন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন একটা বার্তা দেয়ার সময় হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে এক বৈঠক শেষে তিনি একথা বলেন। আমীর হোসেন মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্র মন্ত্রের সাথে আলোচনা করেছি। এর আগেও একাধিকবার বিভিন্ন দলের সাথে আলোচনা হয়েছে। আন্দোলন চলমান আছে, চলমান আন্দোলন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন একটা বার্তা দেয়ার সময় হয়েছে। আজ আন্দোলনের ব্যাপারে একটা যৌথ ঘোষণা দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ১২ তারিখ একটা যৌথ ঘোষণা দেব। সেই ঘোষণা দেয়ার জন্য আমরা আলোচনা করেছি, একমত হয়েছি, ঐক্যমত হয়েছি। যুগপৎ আন্দোলনের সাথে যারা আছেন তাদের সবাইকে নিয়ে যৌথ ঘোষণা দেয়া হবে।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘গত ৩১ ডিসেম্বর থেকে আমরা যুগপৎ আন্দোলন করছি। আন্দোলনের যৌথ ঘোষণা জন্য কয়েক মাস কাজ করেছি। সেই যৌথ ঘোষণা এখন আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করছি। আশাও রাখতে চাই এই যৌথ ঘোষণার মধ্যে দিয়ে আন্দোলনের প্রতি মানুষের আস্থার জায়গা বাড়িয়ে তুলবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এখন একটি পরিবর্তনের সম্মুখে দাঁড়িয়ে আছে। অনতিবিলম্বে এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। ফলে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দেশবাসী দেখতে চায়। বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে একটি কার্যকারী ঐক্য গড়ে তুলবে এবং এই দুঃশাসন থেকে দেশবাসীকে মুক্ত করবে।’

বিএনপির পক্ষ থেকে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies