1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইইউ’র নির্বাচন অনুসন্ধানী মিশন বাংলাদেশ সফরে আসছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট একটি নির্বাচন অনুসন্ধানী মিশন আগামী ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করবে। বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মিশনটি মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ণ করবে।

ইইউ’র এই অনুসন্ধানী মিশনটি সফরকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠক করতে ইচ্ছুক বলে ঢাকাস্থ ইইউ ডেলিগেশন জানিয়েছে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করণীয় নেই বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

উল্লেখ্য, অনুসন্ধানী মিশন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের পূর্বে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies