1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ফেনসিডিল পাচারের সময় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ফেনসিডিল পাচারের সময় এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদেও কাছ হতে ৭৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। মঙ্গলবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম ম-লের ছেলে চপল আলী (৩৫)।
অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর নির্দেশনায় জেলা ডিবির এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল।
গ্রেফতার ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই ফেন্সিডিলগুলো পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের মাদক কারবারীরা এই ফেন্সিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ আম গাছে উঠে অপেক্ষা করতে থাকে। ভারতীয় নাগরিক জামরুল বাংলাদেশী মাদক কারবারীদের কাছে ফেন্সিডিলের বস্তাগুলো হস্তান্তর করার এক পর্যায়ে ডিবি সদস্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তিন মাদক কারবারী পালিয়ে যায় তবে দুইজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
জামরুলকে জিজ্ঞাসাবাদে সে জানায়, এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে এনেছে। সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়। সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে চপল জানায় সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies