1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

এখন প্রতিরোধের বিকল্প নেই : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৫১ বার প্রদশিত হয়েছে

এখন প্রতিরোধের বিকল্প নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে গত এক মাসে ৩৮৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে নয়া পল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, সরকার এখন ভয়ে সারাদেশে পুলিশের এসপি, ডিআইজি এবং ডিসিকে বদলি করছে, তবে যতই বদলি করেন না কেন? পতনের সময় কোনো লোক কাছে পাবেন না, আস্তে আস্তে সব সরে যাবে।

‘এবার ভয় পাইছে, ভালোই ভয় পাইছে, আমেরিকা থেকে এসে ভয় পেয়ে গেছে’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাই এখন আবোল-তাবোল বকছে, দেশের সার্বভৌমত্বের উপর হুমকিমূলক কথা বলছে। আমেরিকা থেকে এসে বলে তারা আমাকে দুই দিনেই ক্ষমতায় থেকে সরিয়ে দিতে পারে। আবার বলে, সেন্টমার্টিন দিলে নাকি ক্ষমতায় থাকতে পারবে।

মহাসচিব বলেন, ‘আপনাকে (শেখ হাসিনা) এখন আর প্রয়োজন নেই, এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তার জবাব দিয়ে দিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, মরিচের অনেক দাম বেড়েছে, তাই না? ১ হাজার টাকা কেজি, মরিচের যে ঝাঁঝ তা এ সরকার আর সহ্য করতে পারছে না। আজকে দেশের মানুষ বাঁচার অধিকার চায়, ১ হাজার মরিচের কেজি। আজকে কৃষককরা ১ মণ ধান বিক্রি করে ১ কেজি মরিচ কিনছে। আজকে চাল, ডালসহ সকল পণ্যের দাম বেড়ে গেছে।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না কারণ এরা ক্ষমতায় থাকলে জনগণ ভোটই দিতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে গ্রেফতার করা হবে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ করা হবে, আর ছাড় নয়। খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে, তাদের নামে কোনো ওয়ারেন্ট নাই।

গ্রেফতারের প্রতিবাদে ডাকা বিএনপির বিক্ষোভ মিছিলটি নয়া পল্টন থেকে শুরু হয়ে শান্তি নগর দিয়ে ফের নয়া পল্টনে এসে শেষ হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies