1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

আমরা এক দফাতেই আন্দোলন শুরু করব : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১২৩ বার প্রদশিত হয়েছে

‘আমরা এক দফাতেই আন্দোলন শুরু করবো’- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আন্দোলন কখনো কোনো ছকে ফেলানো যায় না। যেকোনো আন্দোলন তার নিজস্ব গতিতে চলে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, এই ঘরেই বেগম খালেদা জিয়া বলেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্যে দিয়ে দেশটাকে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দেয়া হলো। সে কথার প্রতিফলন আমরা ১৪ ও ১৮ নির্বাচনে দেখেছি।

তিনি বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছি। এতে আমাদের আন্দোলনের জনগণ সম্পৃক্ত হয়ে রাস্তায় নেমেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানাতে আমাদের ১৭ জন নেতা কর্মী নিহত হয়েছেন। ৩৫ লক্ষাধিক নেতাকর্মী আসামি, শত শত নেতাকর্মী গুম, খুন হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন শক্তি তরুণরা। যেকোনো সমস্যা সমাধানের আন্দোলনে আমরা তাদের অন্তর্ভুক্ত করতে পারছি। আগামীতে আমরা যতগুলো দফা আছে সবগুলো একত্রে করে এক দফা দাবিতে রাস্তায় নামবো। আমরা এক দফাতেই আন্দোলন শুরু করবো।’

এই এক দফার মধ্যে দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আশা করি জনগণ আন্দোলন সম্পৃক্ত হচ্ছে, দিন দিন আর সম্পৃক্ত হতে পারবে আন্দোলনের মধ্যে দিয়েই এই অবৈধ সরকার নতি স্বীকার করে একটি নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies