1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈদের দিন সকালেও সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২০৪ বার প্রদশিত হয়েছে

ভোর থেকেই আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের প্রায় সব বিভাগেই এই বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। এ দিন সকালেও রাজধানীসহ সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বুধবার আবহাওয়া অধিদফতরের এক আবহাওয়াবিদ এ তথ্য জানান। তিনি বলেন, আজ সারাদিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সাথে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সাথে দমকা হওয়া বয়ে যেতে পারে।

গতকালও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আজও অব্যাহত আছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ সকাল ৯টায় দেয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাস বিজ্ঞপ্তিতে দেশের ৮ বিভাগের ৪৪টি স্থানের পরিস্থিতি রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই ৪৪ স্থানের মধ্যে দিনাজপুর ছাড়া বাকি ৪৩ স্থানেই বৃষ্টিপাত হয়েছে।

এই সময়ে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। আর রাজধানীতে এই সময়ে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies