1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না : জি এম কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

২০১৪ বা ২০১৮ সালের মতো আর নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি। সোমবার (২৬ জুন) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, যে কোনো প্রক্রিয়ায় ওই ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। কিন্তু বিদেশীরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যেকোনোভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।

জি এম কাদের বলেন, ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কিনা তা নিশ্চিত নয়। আবার রাজপথে দেশের মানুষ নামবে না তাও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশীদের চাপ আছে। বিদেশীরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশীরা আরো চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরণের চেষ্টা করবে এবং বিদেশীরা এক ধরনের চেষ্টা করবে।

তিনি বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করার জন্য গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies