1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

নওগাঁয় প্রান্তিক ও ক্ষুদ্র ৮৯০ জন কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বীজ ও রাসায়নিক সার বিতরন

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন। এ সময সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চলতি মওসুমে সদর উপজেলার ৭২০ জন রোপা আমন চাষীদের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। ১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ২০ কেজি করে এমওপি সার দেয়া হয়। হাইব্রীড রোপা আমন চাষের ক্ষেত্রে ২০ জন কৃষকের প্রত্যেককে কেবলমাত্র ২ কেজি করে বীজ প্রদাননকরা হয়েছে। অপরদিকে ২০২২-২৩অর্থবছরে নওগাঁ সদর উপজেলার ১শত ৮০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies