1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন‘সেন্টমার্টিন দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন’। কিন্তু সেন্ট মার্টিন দেয়ার কথা কে বলেছে? কে চাচ্ছে? একটি দেশ তো বলেছে যে, আমরা বাংলাদেশের কোনো ভূখণ্ড চাইনি। তাহলে প্রধানমন্ত্রী কেন সেটা বললেন? যদি ভূখণ্ড দেয়ার ইতিহাস থাকে সেটা আওয়ামী লীগের। কারণ তারা তো বেরুবাড়ি দিয়েছে। তারা ক্ষমতার জন্য এগুলো করে। আর দেশবাসীকে বলে যে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র তো প্রধানমন্ত্রী করছেন। তিনি মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকারের সাথে ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আজ সব মানুষ রাস্তায় নেমেছে। তারা চায় সরকারের পতন। ইতোমধ্যে তারুণ্যের সমাবেশে, গণমিছিল, পদযাত্রা শুরু হয়েছে। এসব দেখে সরকারের রাজসিংহাসন টলমল করছে। আসলে সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে।

রোববার (২৫ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাগীর আহমদ সাগীরের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর যুবদল।

রিজভী বলেন, আজকে সাগীর আহমদের মতো সাহসী নেতা আমাদের জন্য বড় প্রয়োজন। সে ছিল স্বল্পভাষী ও সদালাপী। তার মাঝে মানবিক গুণাবলী ছিল। আল্লাহ তাকে বেশেহত নসিব করুন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির মোশাররফ হোসেন খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, কামরুজ্জামান দুলাল, ওমর ফারুক মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জহির উদ্দিন তুহিন প্রমুখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies