1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

ভারত থেকে আমাদের টাকা আসে না কিন্তু যায় : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করা গেলেও ভারত থেকে আমাদের টাকা আসে না, কিন্তু যায়। এ সময় তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে আবোল-তাবোল বকছে সরকার। রোববার (২৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ।

গয়েশ্বর রায় বলেন, ‘আমেরিকার বিরুদ্ধে আবোল-তাবোল বলতেছে, সেন্টমার্টিন দিয়ে দিলে নাকি তারা ক্ষমতায় রাখবে। দেশটা দিয়ে দিলেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত তবে সে কাজটা করতেও দ্বিধাবোধ করত না।’

বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত বাহিনী পশু-পাখির মতো বাংলাদেশের মানুষকে মারছে বলে দাবি করে গয়েশ্বর রায় বলেন, ‘কিন্তু সরকার একটা প্রতিবাদ করার সাহস পায় না। কিন্তু আমেরিকাকে চ্যালেঞ্জ করে, চিন্তা করেন! আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। কিন্তু আমদানি করে না। ভারত থেকে আমাদের টাকা আসে না, কিন্তু যায়।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা বলছেন- এই মুহূর্তে দরকার জনগণের সরকার। কিন্তু কিছু ঘুষখোর দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন, আমার জীবনের জন্য দরকার আওয়ামী লীগ সরকার।’

সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies