1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের চত্ত্বরে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এ পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটর অধ্যক্ষ প্রকৌশল মোহাঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ফুড টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরান, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী সহ ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ইনস্টিটিউটের চত্ত্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies