1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে সেতুমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর : টিআইবি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে জড়িয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পূর্ণ অযৌক্তিকভাবে টিআইবির ওপর চাপিয়ে দেয়া এমন বক্তব্য দায়িত্বশীলতার পরিচায়ক নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি।

গণমাধ্যমে প্রকাশিত মন্ত্রীর বক্তব্য টিআইবির দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে মঙ্গলবার (২০ জুন) সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কখনো কোনো কাজ করেনি এবং তা তাদের কর্মপরিধিতেও নেই। ফলে এ ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আরো উদ্বেগের বিষয়, মন্ত্রীর উক্ত বক্তব্যে এ বিষয়ে বিএনপির সাথে টিআইবির সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ অমূলক। একইসাথে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, টিআই ও টিআইবি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। টিআইবি সম্পূর্ণ দলনিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। মাননীয় মন্ত্রীর ভিত্তিহীন মন্তব্য বিভ্রান্তিকর ও তার রাজনৈতিক প্রজ্ঞা ও দায়িত্বশীলতার ঘাটতির পরিচায়ক।’

মন্ত্রীর বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) উল্লেখ থাকলেও, বাংলাদেশ সংবাদ সংস্থাসহ বিভিন্ন গণমাধ্যমে টিআইবির নাম জড়ানো হয়েছে উল্লেখ করে ড. জামান বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে টিআই ও টিআইবিকে মিলিয়ে ফেলা হয়েছে। এর আগেও বহুবার এ ধরনের ভুল লক্ষ্য করা গিয়েছে। যা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।’

উল্লেখ্য, গত ১২ জুন অন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়ে বিবৃতি দেয়। দৃশ্যত, এ দায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতৃত্বের মাধ্যমে অন্যায়ভাবে টিআইবির ওপর চাপিয়ে দেয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছে টিআইবি।

প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies