1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না, হতেও দেবে না : আমীর খসরু

  • সম্পাদনার সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না, হতেও দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গুম-খুন করে ভয়-ভীতি দেখিয়ে সরকার বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখতে চায়। বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না, হতেও দেবে না।

সোমবার পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে রুপনগর ও পল্লবী থানা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কিবরিয়াসহ অনেক নেতাকর্মী রক্তদান করেন।

আমীর খসরু বলেন, জন্মদিনে কেক না কেটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির এ উদ্যোগ জনগণের নিকট প্রশংসনীয় হয়ে থাকবে। বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিএনপির জাতীয় নেতাসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তবে দমননীতি প্রয়োগ করে সরকারের ক্ষমতা আর নিরাপদ থাকবে না। রাষ্ট্রীয় অনাচার বৃদ্ধি করে সাধারণ মানুষকে আর ভয়-ভীতি দেখানো যাবে না।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, দফতর সম্পাদক (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাক, সদস্য মাহবুব আলম মন্টু, আহসান উল্লাহ চৌধুরী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপনগর থানা বিএনপির আহ্বায়ক মো: জহিরুল হক।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের দমনে সরকার রাষ্ট্রশক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, বিনা ওয়ারেন্টে গ্রেফতার কিংবা গ্রেফতারের পর মিথ্যা ও ভুয়া মামলার মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে নির্মম জুলুম নির্যাতন। এসব অপকর্মের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য। কিন্তু সরকারের সকল অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies