1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

সব ব্যাংক দেউলিয়া হয়ে গেছে: সংসদে কাজী ফিরোজ

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, সব ব্যাংক খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ দেড় লক্ষ কোটি টাকা। কিন্তু বাস্তবে তার দ্বিগুণ। ৩ লাখ কোটি ঋণ খেলাপি। বিভিন্নভাবে টাকা নিয়ে ব্যাংক আজ দেউলিয়া। এসব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে যোগসাজশ ছাড়া কেউ টাকা বিদেশে নিতে পারে না। রোববার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে টাকা পাচার নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, করোনার চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাপ, আইএমএফ-এর শর্তের চাপ, ব্যাংক খাতের লুটপাটের চাপ। বহুমুখী চাপের মোকাবিলায় বাজেটের অগ্রযাত্রা নিরাপদ হবে না বলেও মনে করেন তিনি।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, বাজেটে ব্যাংকখাত থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এনবিআরকে অটোমেশন করলে আরও দেড় লক্ষ কোটি টাকার বেশি ভ্যাট-ট্যাক্স আদায় হতো। ব্যাংক ঋণের দরকার হতো না।

কাজী ফিরোজ রশীদ বলেন, আমরা চুরিতে, চাঁদাবাজিতে, টাকা পাচারে স্মার্ট হয়েছি। আমরা এখন আর টাকায় ঘুষ লেনদেন করি না। ডলারে ঘুষ নিয়ে, বিদেশে নিয়ে স্মার্ট হয়েছি।

তিনি বলেন, রাস্তাঘাটে অনেকে মুজিব কোর্ট পরে বুকে সোনার নৌকা লাগিয়ে ঘুরে বেড়ায়। তাদের অন্তরে মুজিব আদর্শ কতটুকু আছে জানি না। রাজনীতি চাটুকারদের দখলে চলে গেছে। যারা যত বেশি তেলমর্দন করে টাকা লুটপাট করে বিদেশে পাঠায়; রাজনীতিতে তারাই ততবেশি উন্নতি করে।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হওয়া গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, বিএনপি বেসিক্যালি নো পার্টি। তারা একটি ক্লাবে রূপান্তরিত হয়েছে। তাদের কোনো আদর্শ নেই। সরকার যেটাই বলে, তারা সেটার সমালোচনা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies