1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে : জি এম কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেন, সরকার অনেক ঋণগ্রস্ত। আজ রোববার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশী মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। যে বিশ্বব্যাংক সরকারের কাছে খারাপ ছিল, তাদের দ্বারস্থ হচ্ছে সরকার। তারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সরকারের সময় দেশ শ্মশানে পরিণত হয়েছে। মেঘা প্রজেক্ট দেয়া হচ্ছে চুরির জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিল। বর্তমান মুক্তিযোদ্ধার তালিকায় যুদ্ধ করেননি এমন অনেকে মানুষের নাম রয়েছে।’

মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জানে আলম হাওলাদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, জেলা জাতীয় পার্টির নেতা মো: এ এফ এম মো: আরিফউজ্জামান দিদার, মো: হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, মো: আওলাদ হোসেন, মো: জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies