1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না -সাবেক এম পি মোশারফ কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করা হবে- ডাঃ শফিকুর রহমান  দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৮ শাজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার, তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার জামায়াতের ডিজিটাল প্রচারণার গাড়ী বগুড়ায় জনতা গাড়ী ধরে দিলো দাঁড়িপাল্লার স্লোগান হিলি হাকিমপুরে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি নওগাঁয় জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রাবি প্রফেসর দোলোয়ার হোসেন ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর…

বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে রাত ৭টা ৫০ মিনিটে ফিরোজায় পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে গত ১৩ জুন রাতে অসুস্থ বোধ করায় রাত ১টা ২০ মিনিটে ছোটভাই শামীম এস্কান্দারের কালো রঙের একটি গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই গাড়িতে শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন। রাত ১টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এরপর কিছু পরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এরও আগে গত ২৯ এপ্রিল নিয়মিত চেকআপ করাতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন পর চিকিৎসকদের পরামর্শে তিনি তার বাস ভবন ফিরোজায় ফেরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies