1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না -সাবেক এম পি মোশারফ কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করা হবে- ডাঃ শফিকুর রহমান  দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৮ শাজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার, তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার জামায়াতের ডিজিটাল প্রচারণার গাড়ী বগুড়ায় জনতা গাড়ী ধরে দিলো দাঁড়িপাল্লার স্লোগান হিলি হাকিমপুরে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি নওগাঁয় জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রাবি প্রফেসর দোলোয়ার হোসেন ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর…

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

মিথ্যা মামলা দিয়ে জনগণের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনকে স্তব্ধ করতে ও আন্দোলন থেকে দূরে রাখতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও রায় দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমানের ‘ফরমায়েশি’ রায় হাইকোর্ট বহাল রেখেছে। কিন্তু ‘ফরমায়েশি’ রায় বহাল রেখে আর নেতাকর্মীদের নামে মামলা দিয়ে সরকারের এবার শেষ রক্ষা হবে না। তিনি বলেন, সরকারের শুভবুদ্ধি উদয়ের সম্ভাবনা নেই। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সরকারি ইসলামিয়া কলেজ মাঠে গণপ্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া সাজা বহাল রাখার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন যাতে না হতে পারে সেজন্য সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানকে সাজা দিয়েছে। তারা একতরফা, কারচুপির নির্বাচনের পথে হাঁটছে। বাংলাদেশে সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার যাঁতাকলে পড়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির নেতৃত্বে আন্দোলন করা হচ্ছে।

সরকারের শুভবুদ্ধি উদয়ের সম্ভাবনা নেই মন্তব্য করে তিনি বলেন, একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক কামরুজ্জামান রতন ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি খ ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন-অর-রশিদ খান হাসান, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies