1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না -সাবেক এম পি মোশারফ কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করা হবে- ডাঃ শফিকুর রহমান  দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৮ শাজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার, তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার জামায়াতের ডিজিটাল প্রচারণার গাড়ী বগুড়ায় জনতা গাড়ী ধরে দিলো দাঁড়িপাল্লার স্লোগান হিলি হাকিমপুরে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি নওগাঁয় জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রাবি প্রফেসর দোলোয়ার হোসেন ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর…

জনগণের দাবির মুখেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কোনো এক বিশেষ দেশের কাছে আপনারা নতজানু। সারা পৃথিবীর সব দেশই জানে কার কাছে নতজানু হন। কোন দেশ চাপ প্রয়োগ করলে নতজানু হন। বিদেশিদের চাপে নয়, দেশের জনগণের দাবির মুখেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ সব রাজবন্দিদের মুক্তি দাবিতে’ এ কর্মসূচির আয়োজন করে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতারা। রিজভী আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যানজটের কারণে মানববন্ধনে উপস্থিত হতে পারেননি। পরে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, ‘এই সরকার চায় অপেক্ষাকৃত বিএনপির তরুণ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখতে। কারণ আরেকটি একতরফা নির্বাচন করতে চায়। অনেক নেতা জামিনে আছেন, তাদেরকে নো অ্যারেস্ট নো হ্যারেজ করতে আদালতের নির্দেশ আছে। কিন্তু সরকার আদালতের নির্দেশ উপেক্ষা করছে।’

রিজভী বলেন, ‘বিদেশিদের সোচ্চার কণ্ঠকেও এই সরকার চাপ মনে করে না। আরও একটি পাতানো নির্বাচন করতেই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বন্দি করে রেখেছে। যাতে ক্ষমতায় থেকে অবাধে দুর্নীতি করতে পারে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের আটক রেখেছে।’

‘কারাবন্দি নেতা রফিকুল আলম মজনু, সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহিন, আজিজুর রহমান মুসাব্বিরসহ সব নেতাকর্মীদের’ মুক্তির দাবি জানান তিনি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর খান দীপকের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইয়াছিন আলী ও ডা. জাহেদুল কবির জাহিদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজ, যুবদলের কামরুজ্জামান জুয়েল, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies