1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক জনশক্তি ও রেমিট্যান্স কেন্দ্রিক : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩০১ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক জনশক্তি ও রেমিট্যান্স কেন্দ্রিক। বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বিভিন্ন বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা থেকে অব্যাহতি লাভ করবে। এর পাশাপাশি আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত হতে অঙ্গীকারবদ্ধ। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য টেবিলে উপস্থাপিত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ,কে,এম রহমতুল্লার এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, আমাদের ইকোনমিক ডিপ্লোম্যাসির অংশ হিসেবে সরাসরি বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রফতানি এবং বাণিজ্য বৈচিত্র্যকরণের জোরালো উদ্যোগ গ্রহণ করেছি।

এরই অংশ হিসেবে গত ৬ মার্চ কাতারের দোহায় ইনভেস্টমেন্ট সামিট-২০২৩-এ ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার পটেনশিয়ালস অব ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ভাষণে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও কাতারের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে সমুন্নত করার প্রত্যাশা পুর্নব্যক্ত করেছি।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ-কাতার সরকার পর্যায়ে একটি কমিটি গঠনের আহ্বান জানাই এবং একইসাথে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য দুই দেশের ব্যবসায়িক গোষ্ঠীকে একক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আরো গতিশীল করার জন্য যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছি।

সরকার দলীয় সদস্য হাবিবর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম’ দুই দেশের বেসরকারি খাতগুলোকে নতুন নতুন মাধ্যমে যুক্ত করে বাংলাদেশ ও কাতারের সম্পর্ক অধিকতর শক্তিশালী করবে।

শেখ হাসিনা বলেছেন, এ পরিপ্রেক্ষিতে আমি কাতারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে ও দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies