1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না : আইনমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দোষী বলা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে। প্রচলিত আইন ও বিধান অনুযায়ী বিচার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।’

আজ রোববার ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলআরএফ সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ভূঁঞা। এ সময় আইনমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জামায়াতে ইসলামীকে দীর্ঘ ১০ বছর পর সমাবেশের অনুমতি দেয়া কতটা আইনসঙ্গত হয়েছে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিচার নিষ্পত্তি হয়নি। এমন অবস্থায় জামায়াতকে সভা-সমাবেশের অনুমতি দেয়াটা আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।’

উগান্ডা ও নাইজেরিয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন সরকারের নতুন ভিসা নীতি ঘোষণায় জাতিকে বিব্রত ও হেয় করেছে কি না- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাদের কারো জন্যই মর্যাদার নয়। এ নীতি আমাকে হেয় করেছে।’

‘সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে বাতিল হয়ে যায়’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies