1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪৪৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (০৫ জুন) সকাল সাড়ে দশটায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন অতিথিরা। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা বিসিএসআইআর-এর সাথে যৌথ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ডিজিটাল বাংলাদেশের উপর দাঁড়িয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। ভালো কিছু করার ক্ষেত্রে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে, সেভাবেই তোমাদের আগাতে হবে। ভালো কিছু পেতে হলে নিয়মতান্ত্রিকভাবে কঠোর পরিশ্রম করতে হবে। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তোমাদের নেতৃত্ব দিতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক মননে আমাদের উন্নত হতে হবে। অন্যের দোষ ধরা থেকে বিরত থেকে নিজেকে শুদ্ধ করতে হবে। নিজের মাধ্যমে যাতে অন্যের অধিকার ক্ষুণœ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সভাপতির বক্তব্যে বলেন, আগামী বছর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের গ্র্যাজুয়েটরা সারা পৃথিবীতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে কাজ করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। পরিবেশ দিবসে পরিবেশ নিয়ে বক্তব্য দেন জীব ও ভ‚-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম।

শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং ডকুমেন্টারীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করা হয় এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপন অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অতিথিসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies