1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গণতন্ত্রের শত্রু হাসিনা, হাসিনার শত্রু গণতন্ত্র: গয়েশ্বর

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

গণতন্ত্রের শত্রু হাসিনা, হাসিনার শত্রু গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । তিনি বলেন, শেখ হাসিনা জনগণকে শত্রু মনে করে বলেই দেশে সুষ্ঠু নির্বাচন দেন না। সবার এক কথা এই সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন। এই লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই। রবিবার (৪ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মূত্যবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন তাতেই শেষ নয়। তিনি পাকিস্তানিদের কে বিতারিত করে বাংলাদেশের পতাকা আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেয়ার যে প্রয়াস, তার সবই করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে যারা কর্মরত তাদের কাছে ভালো কিছু আশা না করা ভালো। তবে এটাও একটা সুখবর। তাদের আর বেশি দিন নাই। শেষ সময়ে হোক, অল্প সময়ের জন্য হোক, তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। এর মাধ্যমে তাদের চিনতে সহজ হচ্ছে। তিনি বলেন, ‘সরকারের সুবিধাভোগী ছাড়া, আমরা ছোট বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা এটা করি, এটাই জনগণ চায়।’ খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এই বিএনপি নেতা বলেন, যিনি বিজয়ের আকাঙ্ক্ষা বোধ ও বিজয়ের তাগিদ যে উপভোগ করেন, তিনি খালেদা জিয়ার মত আপসহীন হন। আর খালেদা জিয়াকে যদি আপসহীন নেত্রী মানি তাহলে, আমাদেরও তার মত আপসহীন হতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা জিয়ার সৈনিক আমরা যুদ্ধ করছি, আমরা লড়াই করছি, আমরা পণ করি আমরা আর মার খাবনা,। আমরা প্রতিরোধ করব। বিএনপি ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, জনগণকে বলব আমাকেই ভোট দিতে হবে- এমনটা নয়। আপনার ভোট, দিনের বেলা কেন্দ্রে গিয়ে আমার বিপক্ষে হলেও দেন। তারপরও নিজের ভোট নিজে দেন। এজন্যই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। নেতাকর্মীদের বলব, দেশের মানুষ আমাদের সাথে আছে, ভোটাধিকার আদায়ের আন্দোলনে আপনারা সব ধরনের প্রস্তুতি নিন। আমরা জিয়ার সৈনিক আমরা যুদ্ধ করছি, আমরা লড়াই করছি, আমরা পণ করি আমরা আর মার খাবনা,। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সাময়িক অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি হচ্ছেন ‘সান অব ডেমোক্রেসি’। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে রাজপথে নামলে এই সরকার টিকবে না। গণতন্ত্রের জয় হবেই হবে। গুম-খুন প্রতিরোধে ঘুরে দাঁড়াতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, আমরা গুম-খুনের এই অধ্যায়টা বন্ধ করতে চাই। এই বিষয়টি থাকুক আর আমরা কাজ করি, আমরা এটা চাই না। আর নয়। এজন্য আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। পলায়নের মনোবৃত্তি চলবে না। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদল সভপতি সুলতান সালাউদ্দীন টুকু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান রাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies