1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্যাংশন নয়, প্রধানমন্ত্রীর মাথা ব্যথা নিরপেক্ষ নির্বাচন নিয়ে : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

স্যাংশন নয়, প্রধানমন্ত্রীর মাথা ব্যথা নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন স্যাংশনের বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই। শুধু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কথা বললে উনার (প্রধানমন্ত্রীর) মাথা ব্যথা বেড়ে যায়। রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের চলাচল, আমাদের কথা বলা, কোনোটারই স্বাধীনতা নেই। এক দানবীয় শক্তি, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করে দিয়েছে। এদের পরাজিত করতে হবে। রাকসুর সাবেক ভিপি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। তিনি বলেন, দেশে যে দুঃশাসন চলছে আর এই দুঃশাসন নিয়ে আন্তর্জাতিক মহলে কথাবার্তা বলছে- এটা তিনি (শেখ হাসিনা) তোয়াক্কা করেন না। এটা যদি তিনি তোয়াক্কা করতেন তাহলে দেশে সুশাসন দিতে হতো। সুষ্ঠু ভোট দিতে হতো। রিজভী বলেন, ‘অবৈধ সরকার অবৈধ বাজেট দিয়েছে। সেটা নিয়ে কথা বলতে চাই না। তবে শিশুসহ-ভিক্ষুক রিক্সাওয়ালাদের রক্ত চুষে নিতে বাজেটে কর ধার্য্য করা হয়েছে। কারণ চিকিৎসাসহ-সরকারী সেবা নিতেই টিন লাগবে। ভিক্ষুক হলেও তাকে দুই হাজার টাকা কর দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ওলামা দলের নেতা শাহ মো: মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies