1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নওগাঁতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩০৭ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁতে জেলায় ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ ” সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সার্কিট হাউজ সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মিল্টন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব ( উপসচিব) মোঃ মাসুদ খাঁন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, জেলা তথ্য অফিসার আবু সালেহ মাসুদুল ইসলাম, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার নাহারুল ইসলাম, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies