1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বাজেট বাস্তবসম্মত নয়: জি এম কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

২০০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জি এম কাদের এমপি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি। জি এম কাদের বলেন, এটা নির্বাচনমুখী বাজেট। এটাকে আমরা বাস্তবসম্মত বাজেট বলে মনে করছি না। বর্তমানে সারা বিশ্বে যে মন্দা চলছে বিশেষ করে বাংলাদেশে মানুষ যেভাবে দিনযাপন করছে সেখানে এত রাজস্ব আদায় করার যে টার্গেট করা হয়েছে আমরা মনে করি এটা আদায়যোগ্য হবে না। আল্টিমেটলি এই বাজেট কার্যকর হবে না।

তিনি আরও বলেন, আমরা একটা জিনিস খেয়াল করেছি ডিরেক্ট ট্যাক্স কিছু বিষয়ের ওপর দেওয়া হয়েছে। তবে প্রায় সবকিছুর ওপরই ইনডিরেক্ট ট্যাক্স দেওয়া হয়েছে। যেগুলো সাধারণ মানুষ ও মধ্যবিত্তরা ব্যবহার করে। এমনিতেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে, এটা মনে হচ্ছে আরও ওপরের দিকে উঠবে। ফলে মনে হচ্ছে না এটি জনবান্ধব বা কল্যাণমুখী বাজেট। নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এমন কিছু বাজেটে রাখা হয়নি। এটাকে জনবান্ধব বাজেট বলা যাচ্ছে না। বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধিরও সমালোচনা করেন জি এম কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies