1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ ৮১ জনের মাঝে গরুর বাছুর বিতরণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ ৮১ জন সুফলভোগীর মাঝে ১টি করে গরুর বাছুর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মালেক। ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আলোচনা সভা শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীর ১শ ৮১ জনের প্রত্যেককে ১ করে গরুর বাছুর দেয়া হয়।#

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies