1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বগুড়ায় করোনা হেল্প সেন্টারে করোনা রোগীর পরিবারের নিকট সাবেক এমপি লালু’র ফ্রি ওষুধ প্রদান

  • সম্পাদনার সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০১ বার প্রদশিত হয়েছে

বগুড়া : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে টেলি মেডিসিনের মাধ্যমে করোনা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। ড্যাব জেলা শাখা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা হেল্প সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে বগুড়া জেলা বিএনপি’র কার্যালয়ে করোনা হেল্প সেন্টারে করোনা রোগীর পরিবারের নিকট ফ্রি ওষুধ প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বগুড়া জেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শামীমসহ করোনা হেল্প সেন্টারের নেতৃবৃন্দ। উক্ত করোনা হেল্প সেন্টারের অসহায় রোগীদের জন্য ফ্রি ওষুধের ব্যবস্থা সহ মুমূর্ষ রোগীদের জন্য অক্সিজেন ও এম্বুলেন্স এর ব্যবস্থা রয়েছে চিকিৎসা গ্রহণ মোবাইল ফোনে চিকিৎসা সেবা প্রদান করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies