1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে সরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

সরকার গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে।

তিনি বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

অবিলম্বে আব্দুর রহমান চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies