1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • সম্পাদনার সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বদলগাছী উপজেলা সদরের চাকরাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী ওরফে বেলাল চৌধুরী গত ১৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০ টায় চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কর্মজীবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( বিআরডিবি) হিসেবে অবসরে যান। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে শোক প্রকাশ করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies