1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের মানুষকে মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য আমাদের লড়াই : গয়েশ্বর রায়

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয় জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের লড়াই দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের সামনে অস্থায়ী মঞ্চে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

শিগগিরই সরকার পতনের আন্দোলনের ঘোষণা করা হবে বলে জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, আমরা সরকার পতনের আন্দোলন শুরু করিনি। শেখ হাসিনা যদি দাবি মেনে পদত্যাগ করেন, তাহলে সরকার পতনের আন্দোলন করবে না বিএনপি। আমরা জানি তিনি তা করবে না। আমরা শিগগিরই সরকার পতনের আন্দোলন ঘোষণা করব।

তিনি বলেন, আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের লড়াই দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য। পাশাপাশি লড়াই হবে তাদের মালিকানা প্রতিষ্ঠিত করার।

রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি দাবি আদায় করে নেবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করে নেব।

তিনি বলেন, আমাদের দাবি একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ‘যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে’ এই লক্ষ্যে আমাদের ১০ দফা দাবি। ১০ দফার মূল কথা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আর বাকিগুলো হলো প্রাসঙ্গিক। আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। সংসদ বাতিল চাই। সরকারকে বলব নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন।

গয়েশ্বর বলেন, তারা (নিরপেক্ষ সরকার) ক্ষমতায় এসে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করব আওয়ামী লীগও অংশ নেবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে, আর তাতে আমাদের কোনো আপত্তি নেই।

পদযাত্রা কর্মসূচি ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু হয়। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউলসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies