1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৫০ বোতল ফেনসিডিল-সহ মোঃ মোস্তাক (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ মে) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় তার বসতবাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারি মোঃ মোস্তাক, সে রাজশাহীর বাঘা থানার খাগরবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা।
সোমবার সন্ধায় নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি জানায়, গ্রেফতার মোস্তাক একজন পেশাদার মাদক কারবারি। সে মহানগরীর বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রজু হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে সোদর্প করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies