1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিএনপি নির্বাচন ঠেকাতে এলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৯৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে আসলে দেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে এলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপিকে ক্ষমতাসীনরা আর শান্তির সমাবেশ করে জবাব দেবে না, দলটিকে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিহত করতে হবে।’

ওবায়দুল কাদের রোববার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ বিজ্ঞান যাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে, এটা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে। তাই সবাইকে সম্মিলিতভাবে বিএনপি’র এই অপচেষ্টা রুখে দিতে হবে।

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে দাবি করে তিনি বলেন, আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুল ইসলামের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারের পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে। এবার খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies