1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকারকে খুব দ্রুতই স্বেচ্ছাচারীতা ছেড়ে নিরাপদে চলে যেতে হবে: মিনু

  • সম্পাদনার সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৬৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি মাটি মানুষের দল। গত ১৫ বছরের আন্দোলনে কখনও কখনও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছিল। কিন্তু বিদেশী সহযোগিতার কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এখন বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐকবদ্ধ হয়েছে। তারা আর এই দুর্নীতিবাজ, স্বেচ্ছাচার, নিশিরাতের সরকারকে দেখতে চায় না। আমাদের আশা খুব দ্রুতই এই সরকারকে স্বেচ্ছাচারীতা ছেড়ে নিরাপদে চলে যেতে হবে।

শনিবার (২০ মে) দুপুরে দশ দফা দাবিতে পাবনা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গায়েবী মামলায় নির্বিচারে বিএনপি নেতাদের গ্রেফতার, পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয় এসে অবস্থা নেয়। পরে অনুষ্ঠিত হয় জন সমাবেশ।

জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়াপার্সনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ ওবায়দুর রহমান চন্দন।

সমাবেশে অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেন, অতীতের কোনো আন্দোলনই ব্যর্থ হয়নি। চলমান আন্দোলন দেশে গণতনস্ত্র ফেরানোর আন্দোলন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন। জনজীবনে শান্তি ফেরানোর আন্দোলন। এই আন্দোলনও ব্যর্থ হবে না। অবৈধ সরকার, জোরপূর্বক, চক্রান্তমুলকভাবে ক্ষমতা দখল করে রাখছে। তাদের পদত্যাগ করিয়ে একটা নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি জানিয়ে আসছে। এ দাবি এখন শুধু বিএনপির নয়, আপামর সাধারণ মানুষের। এই আন্দোলনের সফলতা আসবেই।

জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় সমাবেশে সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব সহ জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies