1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএনপি পদযাত্রার আড়ালে অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি পদযাত্রার আড়ালে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুলশানে গুজবের কারখানা চালু করেছে। এখান থেকে সারাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অনলাইনে আজগুবি মিথ্যা কথা বলছে। এই গুজবের কারখানা বন্ধ করতে হবে। নয়াপল্টনে এদের মিথ্যাচারের কারখানা। এখান থেকে তাদের গলার জোর, বিষোদগার সমানে চলছে।

আওয়ামী লীগ নয়, বিএনপিই জনগণের রোষানলে পড়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে যারা পদযাত্রা করছে তারা জনগণের রোষানলে পড়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব, যতই লাফালাফি করেন, আপনাদের আন্দোলনের দিন শেষ। মানুষ ছাড়া আন্দোলন হয় না। মানুষ বুঝে গেছে মাজাভাঙ্গা দল দিয়ে আন্দোলন হবে না। বিএনপি আন্দোলনের দল নয়- এটা সারাদেশে প্রমাণ হয়ে গেছে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ হবে এজন্য তারা এখন ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ফখরুল সাহেব আওয়ামী লীগকে অবৈধ দল, অনির্বাচিত সরকার বলে। আসলে বিএনপি অবৈধ দল। ৯ বছরে ফখরুল সম্মেলন ছাড়া মহাসচিব। তাদের দলের ভেতরই গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র আনবে কীভাবে?

ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করছে, লবিং করছে, টাকা ছড়াচ্ছে, শেখ হাসিনাকে হটিয়ে দেবে- এটাই একমাত্র ষড়যন্ত্রের মূল কথা।

তিনি বলেন, সংবিধানই বলে দেবে কীভাবে নির্বাচন হবে। বিদেশি বন্ধুদের বলব- বিএনপি যতই নালিশ করুক নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, পক্ষপাতমুক্ত ও ঐতিহাসিক। এদেশে এ নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বিদেশে নালিশ করতে যাননি। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য গেছেন। বিদেশ থেকে যথাযথ সহযোগিতার আশ্বাসও পেয়েছেন।

তিনি বলেন, জিনিসপত্রের সাময়িক দাম বৃদ্ধির বিষয়টি শেখ হাসিনা জানেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সারাবিশ্বে মুদ্রাস্ফীতি। পাকিস্তানে ৩৩%, আর্জেন্টিনায় ১০০% মুদ্রাস্ফীতি। আর বাংলাদেশে ৯ এর নিচে ধরে রাখতে পেরেছেন শেখ হাসিনা।

শেখ হাসিনা সত্যের প্রশ্নে আপোষ করেন না- মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে। জনগণ শেখ হাসিনার উন্নয়ন দেখে মুগ্ধ।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের ভোটে বিজয়ী হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies