1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

রিকশাচালক সেন্টুর চিকিৎসায় সহায়তার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গণমাধ্যমে সংবাদ দেখে রাজশাহী শহরের রিকশাচালক মইনুজ্জামান সেন্টুর তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। ‘নাকে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো সেন্টু এখন হাসপাতালে’ -এমন একটি সংবাদ শ্রম প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তার চিকিৎসা সহায়তার ঘোষণা দেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর উপ-মহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসের সমস্যায় ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মইনুজ্জামান সেন্টুর চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies