1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আগামীকাল শুক্রবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিকে, চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ।

উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত (২১ মে) পৌনে ৩টায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো: মতিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি থাকবেন। হজ কার্যক্রম উদ্বোধনের সময় হজযাত্রীদের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও থাকবেন।

ইতোমধ্যে হজ ক্যাম্পের ভেতর-বাইরে ও হজযাত্রীদের যাতায়াতের জন্য সড়ক সংস্কারসহ ধোয়ামোছার কাজ প্রায় শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা জন্য নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। কার্যক্রম উদ্বোধনের পর শনিবার দিনগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে বলেও জানান মতিউল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সৌদির সাথে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। ৪০ হজযাত্রীর জন্য থাকছেন একজন গাইড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies