1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পলাশবাড়ীর শিশু বাইজিদ হত্যার রহস্য উদঘাটন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৯৭ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে নুরুল ইসলামঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চাঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ ওরফে বাইজিদকে (৪) হত্যার মূলরহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দুইজনকে রিমান্ডে নিলে তারা এই হত্যার স্বীকারোক্তি দেয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতাররা হলেন খোরশেদ আলম (২১) আশাদুজ্জামান রনি (১৯), ছকিনা বেগম (৬০), ববিতা বেগম (৪৫), মনিরা বেগম (২২), রোস্তম আলী মন্ডল (১৪) ও সোহাগ মন্ডল (১৬)।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের তাহারুল ইসলাম ও রাহেনা বেগম দ¤পতির ছেলে আব্দুল্লাহ ওরফে বাইজিদ গত ৮ মে বিকেলে খেলার সময় নিখোঁজ হয়। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফেরায় ৯ মে শিশুর মা রাহেনা বেগম পলাশবাড়ী থানায় জিডি করেন। পরবর্তীতে ১০ মে রাহেনা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এদিন একই গ্রামের সাইফুল ইসলাম শেরেকুলের ছেলে সাকিব হাসান রোমান (১৯) ও সোহরাফ হোসেনের ছেলে শরিফুল ইসলামকে (২০) ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইজিদকে হত্যা করা হয়েছে মর্মে তথ্য প্রদান করে। এরপর গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পুলিশ আবেদন করে।
এদিকে; গত ১৩মে বিকেল সাড়ে ৪টার দিকে আসামি রোমানের বাড়ির পূর্বপাশে ধানক্ষেত থেকে আব্দুল্লাহ ওরফে বাইজিদের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ মে বিজ্ঞ আদালত রোমান ও শরিফুলের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডের অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি সাকিব হাসান রোমান এই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে এ ঘটনায় খোরশেদ আলম, আশাদুজ্জামান রনি, ছকিনা বেগম, ববিতা বেগম, মনিরা বেগম, রোস্তম আলী মন্ডল ও সোহাগ মন্ডলসহ মোট ৯ আসামিকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies