1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আইএমএফের সাথে হওয়া চুক্তিগুলো কঠিন শর্তযুক্ত : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের সাথে সরকারের যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কঠিন শর্তযুক্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রিজার্ভ নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তা যেকোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। সোমবার (১৫ মে) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমামের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এ বৈঠকে বসেন দলটির শীর্ষ নেতারা।

মির্জা ফখরুল বলেন, ‘আইএমএফের সাথে সরকারের যে চুক্তিগুলো হয়েছে তা কঠিন শর্তযুক্ত।’

প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এবারের বিদেশ সফরে বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই। আমরা জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে জানতে পেয়েছি সফরের সফলতা একদম জিরো।’

প্রধানমন্ত্রী হঠাৎ করে নিষেধাজ্ঞা নিয়ে কেন কথা বললেন- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদেরও প্রশ্ন তিনি কেন হঠাৎ করে নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছেন। তিনি এটা কেন বলেছেন? আমার বোধ হয়, তিনি হয়তোবা ইরিটেটেড হয়ে আছেন।’

রিজার্ভ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর মন্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘রিজার্ভের যে সঙ্কট তৈরি হয়েছে তা যেকোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে।’

বিএনপি মহাসচিব বলেন, তার দল কখনো ক্ষমতার সিংহাসন চায় না। বিএনপি জনগণের অধিকার ফিরে দিতে চায়। তিনি বলেন, ক্ষমতার ময়ূর সিংহাসন আওয়ামী লীগের পছন্দ, বিএনপির নয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, কবি আব্দুল হাই শিকদার, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডক্টর আ ফ ম ইউসুফ হায়দার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies