1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা; গ্রেপ্তার ৩

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩২১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পাবনায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বুধবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনার পর মঙ্গলবার রাতে আহত ইসাহক প্রামানিকের ছেলে আসিফ হোসাইন রকি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩। মামলায় ১৯ জন এজাহার নামীয় সহ আরও অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে।

এদিকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই মামলার এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত মনছের আলী মন্ডলের ছেলে হাবিব মন্ডল (৩৬) ও জহুরুল মন্ডল (৩২) এবং একই গ্রামের মৃত মনছের প্রামানিকের ছেলে হবিবার রহমান (৬০)। তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের মুজিব বাঁধ এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক গ্রæপের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies