1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নির্বাচন অংশগ্রহণমূলক হলে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

নির্বাচন অংশগ্রহণমূলক হলেই কেবল বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আসবে বলে জানিয়েছেন ঢাকায় ইইউ জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউরোপ ডে উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাষ্ট্রদূত হোয়াইটলি।

রাষ্ট্রদূত বলেন, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ইইউ। স্বাধীন ওই বিশেষজ্ঞ দল জুলাই মাসে বাংলাদেশে আসবে এবং পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউয়ের হাই রিপ্রেজেন্টিভের কাছে জমা দেবে।

তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য যে বিশেষজ্ঞ দল আসবে তারা ইইউয়ের কোনো কর্মকর্তা নয়। বিষেশজ্ঞ দল এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতিও দেখবে। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে বসবে। তারা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি দেখবে।

হোয়াইটলি বলেন, আমরা (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে প্রস্তুত। আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের পর্যবেক্ষক মিশন মোতায়েনের বিষয়ে একটি চিঠি পেয়েছি। পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা যাতে না হয়, তার নিরাপত্তা হিসেবে এটা দরকার ছিল।

ইইউ রাষ্ট্রদূত বলেন, আমরা এখনই বলতে পারছি না যে, অমুক দল অংশগ্রহণ করল বা করল না এবং সেটির ওপর পর্যবেক্ষক পাঠানো নির্ভর করছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে হস্তক্ষেপের পাশাপাশি কোনো সহিংসতা ইইউ চায় না বলেও জানান রাষ্ট্রদূত হোয়াইটলি।

বিএনপির সঙ্গে ইইউয়ের নির্বাচন নিয়ে আলাপের বিষয়ে রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, আমরা শুধু বিএনপির সঙ্গে বসিনি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে বসেছি, আলাপ করেছি। আমরা সবার মনোভাব বোঝার চেষ্টা করেছি। বিএনপি প্রকাশ্যে নির্বাচন নিয়ে যা বলে, সেগুলো আমাদের কাছে তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে সুইডেন, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও স্পেনের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies