1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতাই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনকে যত সুন্দরভাবেই সাজানোর চেষ্টা করুক, লাভ নেই। বিগত সময়ে এ সরকারের অধীনে নির্বাচন কমিশনকে দেখেছে দেশের জনগণ। নির্বাচন কমিশনকে তারা গৃহপালিত করে রেখেছে। তাই নির্বাচন কমিশনের সুষ্ঠ নির্বাচনের কোনো ক্ষমতাই নেই।

রোববার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। সরকারকে পদত্যাগ করতে হবে। ক্ষমতা সোপর্দ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এরপর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মানের জন্য নতুন নির্বাচনে লড়াই করতে হবে। তাই আমরা ১০ ও ২৭ দফা দাবি দিয়েছি। ওই ২৭ দফার মধ্য দিয়ে আমরা দেশের আমূল পরিবর্তনের কথা বলেছি।
এ সময় সকল অন্যায় ও অবৈধ শক্তিকে পরাজিত করে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে নেতাকর্মীদের শপথ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আজ যে অরাজকতার পরিবেশ বিরাজ করছে, তাতে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। দেশের জনগণ আজ জানে না দেশের ভবিষ্যত কী? কী হতে যাচ্ছে জনগণের ভবিষ্যত।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ফখরুল বলেন, ১৯৯৬ সালে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন তারা কেয়ারটেকার সরকারের জন্য ১৭৬টি হরতাল দিয়েছিল। তখন অনেক লোক আহত ও হত্যার শিকার হয়। দেশটা অচল করে দিয়েছিল তারা। আমাদের নেত্রী তাদের ওই দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলেন বলেই তারা ক্ষমতায় আসতে পেরেছিল। অথচ পরে তারাই তাদের নীতিগত দিক ভুলে গিয়ে নির্দলীয় সরকারের প্রথাটা বন্ধ করে রেখেছে। তারা জানে যে দেশের জনগণ আর তাদের সাথে নেই। তাই তাদের এতো ভয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, দফতর সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবুনুর, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies