1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএনপি প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিষোদগার করছে কারণ তাদের অন্তরে জ্বালা : কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর। তিনি বলেন, বিএনপি এরই মধ্যে এই সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে। কারণ তাদের অন্তরে জ্বালা আছে আমরা জানি। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাই মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বিষোদগার করছে। বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের এবং তারা এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে।’ যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈশ্বিক এই সঙ্কটের মধ্যে দেশের বাজেট সহযোগিতার জন্য বিদেশ থেকে বিশাল অর্থসহায়তা আনার সফরকে কটাক্ষ করায় বিএনপির সমালোচনা করেন। তিনি বলেন, মির্জা ফখরুল অবৈধ দলের অবৈধ মহাসচিব। সিটি নির্বাচনে দলীয় পরিচয় গোপন করে প্রার্থী হয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানান। একইসঙ্গে মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদেরও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies