1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রাজশাহী থেকে ৪৪০ কেজি আমের প্রথম চালান গেল হংকং ও ইতালিতে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: রাজশাহীর সর্ব বৃহৎ আমের অঞ্চল বাঘা উপজেলা থেকে ৪৪০ কেজি আমের প্রথম চালান হংকং ও ইতালিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) গাছ থেকে আম নামিয়ে প্যাকেজিং করে ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম পাঠানো হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, গুটি প্রজাতির আমের এই প্রথম চালান যাচ্ছে হংকং ও ইতালিতে। এটি আগাম জাতের আম। খেতেও খুব ভালো এবং স্বাদের। এ আম স্থানীয় হিসেবে চাহিদা বেশি। প্রথম হিসেবে ৩০০ কেজি ইতালি এবং ৭০ কেজি পাকা ও ৭০ কেজি কাঁচাআম হংকংয়ে রপ্তানি করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ আম দেশি গুটি জাতের চোষা আম। এ আম রপ্তানির জন্য বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু। শুরুতে গুটি জাতের আম ইতালিতে প্রেরণ করা হয়েছে। আশা করছি, আগামীতে আরও রপ্তানি করতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies