1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে: ডেপুটি স্পীকার

  • সম্পাদনার সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সকল শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঐতিহাসিক মে দিবসের দাবি পূর্ণ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে। সোমবার (০১ মে) সকালে মে দিবস উপলক্ষ্যে পাবনার সাঁথিয়ায় জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের যথাযথ মজুরি পরিশোধে নির্দেশনা দিয়েছিলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাঁর মজুরি পরিশোধ করতে হবে”। তাঁর দর্শন ছিল “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে”। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস-শ্রমিকদের মজুরি দফায় দফায় বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন এবং তাঁদের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, চা শ্রমিকসহ অন্যান্যদের মজুরি বৃদ্ধি পেয়েছে। মে দিবস উপলক্ষ্যে সাঁথিয়া পৌর সদরের তিন মাথা মোড় থেকে র্যালী শুরু করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে দিয়ে ঘুরে এসে সাঁথিয়া আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়।

সাঁথিয়া শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সহ-সভাপতি রবিউল করিম হিরু, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মানিক মিয়া রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন ও সাঁথিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies