1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মতিহারে বন্ধুকে বাঁচাতে পদ্মা নদীতে নেমে ডুবে যুবকের মৃত্যু

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর পদ্মা নদীতে বন্ধুকে বাঁচাতে নদীতে নেমে পানিতে ডুবে মোঃ মাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে দুইটায় মহানগরীর মতিহার থানার থানাধীন বাজে কাজলা ফুলতলা সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোঃ ফাহিম মহানগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকার মোঃ মুশফিকুর রহমান ওরফে কালুর ছেলে। তিনি নগরীর বিনোদপুর কমলা হক ডিগ্রি কলেজ উচ্চ ম্যাধমিকের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, চারজন যুবক নদীর ধারে ফুটবল খেলেছিল। এ সময় তাদের মধ্যে দু’জন নদীতে গোসল করতে নামে এবং দু’জন হাটাহাটি করে। হটাৎ দুজন যুবকের মধ্যে একজনের পা পিছলে নদীতে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় ফাহিম তাকে উদ্ধার করতে পানিতে নেমে সে নিজেই তলিয়ে যায়।
পরে ফায়ার সর্ভিসে এবং মতিহার থানায় খবর দেয়া হয়। তবে তারা দু’জনেই সাঁতার জানতো না বলে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাহিমকে উদ্ধারে নদীতে নামের। দীর্ঘ ১ঘন্টা খোঁজাখুজির পর বিকাল ৩টার দিকে নদীর তল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লতিফুল বারি জানায়, আমরা পৌনে ২টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুজির পর অর্থাৎ বিকাল তিনটার দিকে নিখোঁজ ফাহিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies